Welcome to Dorlink
Selected Books
×
Atmajibani Samagra Vol-1 | Taslima Nasrin Autobiography | Ananda Edition

Writer : Taslima Nasrin

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Autobiography & Biography
  • Publication Year : 2026
  • ISBN No : 978-93-72640-09-0
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 944
  • Weight : 1300 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x1.5 Inch
MRP : ₹1750.00/- Discount : 17% Off
Your Price : ₹1444.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এই গ্রন্থ এমন একজন নারীর জীবনকাহিনি, যিনি মত প্রকাশের অধিকারের পক্ষে সারা বিশ্বে এক আন্দোলনের নাম। মানবতাবাদ, মানবাধিকার, নারী স্বাধীনতা ও নাস্তিকতার পক্ষে তিনি লড়াই করছেন দীর্ঘকাল — তসলিমা নাসরিন, এই উপমহাদেশের অতি আলোচিত নাম।

এমন সাহসী আত্মকথা বাংলা সাহিত্যে বিরল। ব্যক্তিগত পরিসরকে এমন অনিমেষ, নিরাসক্ত নয়নে দেখতে পারে ক’জন! 

  • ‘আমার মেয়েবেলা’ রচনার মাধ্যমে তিনি বাংলার নারীদের তথা বাংলা সাহিত্যকে দিয়েছেন, এক নতুন শব্দ ‘মেয়েবেলা’। যে গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় অসামান্য গদ্যভাষায় ছড়িয়ে আছে এক আশ্চর্য সততা, কমনীয়তার সঙ্গে যেখানে বর্ণিত জীবনের হৃদয়হীনতাও। ‘আনন্দ পুরস্কারে’ সম্মানিত এই গ্রন্থ।
  • ‘উতল হাওয়া’তে বিধৃত, তাঁর জীবনের ষোলো থেকে চব্বিশ বছর। প্রথম যৌবনের স্মৃতি, প্রেম, বেদনার কাহিনি। এক সাধারণ মেয়ের হৃদয়ের বিপুল দোলাচল, মানসিক দ্বন্দ্ব কাটিয়ে আত্মশক্তি আবিষ্কারের কথা এ গ্রন্থ, যা প্রকৃতপক্ষে তসলিমা’র ‘তসলিমা’ হয়ে ওঠার কাহিনি।
  • ‘দ্বিখণ্ডিত’র তসলিমা ‘অসামান্যা’, তিনি সেই সময়ে বাংলাদেশের সবচেয়ে খ্যাতনামা লেখকের একজন, বিতর্কিতও। জীবনের এই পর্বে তিনি পুরস্কৃত হচ্ছেন, আন্তর্জাতিক খ্যাতিতে ভূষিত হওয়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হচ্ছে তাঁর বই এবং বহু বিদেশি ভাষায় সে-বই অনূদিতও হচ্ছে। ‘দ্বিখণ্ডিত’তে যে ব্যক্তিজীবন তিনি অকুণ্ঠ সাহসে উন্মোচিত করছেন, তা তুলনারহিত। পশ্চিমবঙ্গে এক বছর ন’ মাস ছাব্বিশ দিন নিষিদ্ধ থাকার পর মহামান্য হাইকোর্টের রায়ে মুক্ত হয় ‘দ্বিখণ্ডিত’।

তসলিমা’র আত্মকথার এই প্রথম খণ্ডে রইল এই তিনটি গ্রন্থ — আত্মজীবনী-সাহিত্য রূপে যার ঐতিহাসিক এবং সাহিত্যিক মূল্য অশেষ। রচনার প্রসাদগুণে তাঁর লেখা সততই পাঠকের হৃদয়প্লাবী। 


তসলিমা নাসরিনঃ

তসলিমা নাসরিনের জন্ম বাংলাদেশের ময়মনসিংহ শহরে। ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় থেকে পাশ করে ১৯৯৩ সাল অবধি চিকিৎসক হিসেবে সরকারি হাসপাতালে চাকরি করেছেন। চাকরি করলে লেখালেখি ছাড়তে হবে— সরকারি এই নির্দেশ পেয়ে তিনি চাকরিতে ইস্তফা দেন।

ভারতীয় উপমহাদেশের অন্যতম আপসহীন নারীবাদী লেখিকা— লেখালেখির জন্য অসম্ভব জনপ্রিয়, আবার বিতর্কিতও। নারীর অধিকারের কথা বলতে গিয়ে তিনি শুধু ধর্মীয় মৌলবাদীদের আক্রমণের শিকার হননি, গোটা রাষ্ট্রব্যবস্থা এবং পুরুষতান্ত্রিক সমাজ তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মৌলবাদীরা সারাদেশ জুড়ে তাঁর ফাঁসির জন্য আন্দোলন করে, এমনকী তাঁর মাথার মূল্য ঘোষণা করে। পরিণামে ১৯৯৪ সালে তাঁর প্রিয় স্বদেশ থেকে বিতাড়িত তিনি। ইউরোপে দীর্ঘকাল নির্বাসন-জীবন কাটিয়ে পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাস করছিলেন, কিন্তু সেখান থেকেও বিতাড়িত হন। বাঙালি এই লেখকের দু’বাংলার কোথাও ঠাঁই নেই।

তাঁর লেখা গ্রন্থ ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’, ‘উতল হাওয়া’, ‘ক’ (দ্বিখণ্ডিত) এবং ‘সেই সব অন্ধকার’ বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে। পশ্চিমবঙ্গ সরকার নিষিদ্ধ করেছিল ‘দ্বিখণ্ডিত’। কলকাতা হাইকোর্ট প্রায় দু’বছর পর নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেয়। তসলিমা ভারত থেকে ‘নির্বাচিত কলাম’ এবং ‘আমার মেয়েবেলা’ গ্রন্থের জন্য দু’বার পেয়েছেন আনন্দ পুরস্কার।

ইউরোপীয় পার্লামেন্ট থেকে মুক্তচিন্তার জন্য সাখারভ পুরস্কার, সহিষ্ণুতা ও শান্তি প্রচারের জন্য ইউনেস্কো পুরস্কার, ফরাসি সরকারের মানবাধিকার পুরস্কার, সিমোন দ্য বোভোয়া পুরস্কার, ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই-এর জন্য ফ্রান্সের এডিট দ্য নান্ত পুরস্কার। বেলজিয়ামের রয়্যাল আক্যাডেমি অব আর্টস, সায়েন্স, অ্যান্ড লিটারেচার থেকে অ্যাকাডেমি পুরস্কার, সুইডেনের লেখক সংস্থা পেন থেকে কুর্ট টুখলস্কি পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ লোভেইন, আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস, প্যারিস ডিডেরো ইউনিভার্সিটি থেকে পেয়েছেন সাম্মানিক ডক্টরেট। ফেলোশিপ পেয়েছেন হার্ভার্ড এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে।

ইংরেজি সহ মোট তিরিশটি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে তসলিমার বই। মানবাধিকার, নারী-স্বাধীনতা ও মুক্তচিন্তা বিষয়ে তিনি পৃথিবীর বিভিন্ন মঞ্চে, এবং হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, এডিনবরা, সরবোনের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন।